
জাদু শাম্ব
এমন জাদুকন্ঠ; লিখি লিখি করে
লিখতে না পারা
অন্ধকার খাদে রাধাচূড়া ; প্রতিশোধ,
সংখ্যা মাত্র ; দুই ঊরু
মিলিয়ে দেখেছি, রাস্তাঘাট স্থীর
প্রাচীন ঝিনুক ; সূর্য ডুবলো!
তুড়িতে উড়িয়ে, ধাতুমূর্তি,
আসন্ধে রিকশাচালক
প্রেমের দ্বিতীয় দিন, সৎ?
তারপর জলরাশি, কীর্তনকন্ঠে
মাতৃস্তন মুখে মুখে বৈধ রক্তপান
‘তুমি চলে যাচ্ছ?’ — তার থেকে দামী
বৃক্ষরক্তছাল, প্রতিদিন…
সূর্য ডুবলো
ঝড়ঝড়ে অন্ধকূপ, প্রমাদ-কম্পাস!
নখদন্তহীন, পাঁচমাথা মোড়
স্বীকারোক্তি চেয়ে চেয়ে যে লেখার
উদয়াস্ত আসন্ধে নগ্ন করে ফেলো
আমি তার,খারপ কবিটি?

