
তাপসী লাহার কবিতা
১) নখরজাত
আমি তার নখের স্বভাব চিনি,প্রাণহীন,নিস্তেজ চুনজলে ডুবোনো,
এসি হাওয়ায় সশক্ত ভোগবাদ ভারত
কলমি বুড়ির খরগলায় সূর্য গলতে থাকে
অপরাধের মত রাহু সরে গেল
তার নিম খসেনি এবার
তেতো গলায় আধচেবানো ক্ষত ঝুলছে
সান্ধ্যবৈরাগী কি নির্বিকার
নিন্দেমন্দ করেনা,চেরাল শ্যেন দৃষ্টি নেই, ধুস শালা,
বেকার লাগে শুধু শুধু ধুলো পথে গান গাইয়ে স্বভাব,পাগলাচ করে, আমরণ নেই,হেলা নেই
নির্বিকার যন্ত্র,
ডায়ে বাঁয়ে দৃষ্টি সরেনা।
এতক্ষণে কলম সরে যেত
লেখার রাহুশোক
নেবে কেও অমৃত স্ক্যান্ডাল চুরির দায়!
খেলো বুড়ি রাহুযোগ,ডাইনি কোথাকার
মরেওনা অভাগা জনম
শাক তুলছে, তুলছে, তুলছে
নামতা পড়ছে পড়ছে পড়ছে
পুকুরের এই পাশটায় হুল্লোড় তুলছি
নিদারুণ মজামা সময়
মত্তরা পুকুর পাড়ে মদব্যস্ত, ধর্ষণ শেষে এটুকু ছোঁয়া যায়
মৃত্যু নেই অপগন্ডের মেয়ে, পান্ডুলিপির মত গজায়,
ভুলতে থাকে কোন জন্মে যোনিতে দাগ লাগেনি
আমরা চার যুবক এই নিষ্কাম সন্ধ্যায় কান্না খুঁজছি
মা মা ডেকে কামনার মত কালীশরীর সম্ভোগের ছায়াতে,আর কিছু আলো কি?করাল সুসময়ে
ঘেমোহাতে ধরা খুন হওয়া মেয়েদের ব্রা, ব্রেসিয়ার,প্যান্টি
শুনেছি বুড়িদেরও যোনি থাকে
২) তিরামিসু
মুদ্রণ প্রমাদে কাটছে তিরামিসু
এশফল্টের জানলায় হিংচেহেলাশাক
চইচই গড়ন, ঝুঁকে দেখছে
সাপ হবে?
বংশজ দেব
মিশবে?
এন্ড্রোমেদায় থাকি।
নাম খোলনলচে সামন্ত
উপজেলা উদ্বাস্তু এ
কিউবিকল গ্রাম
আমাদের ঘরে গুইসাপ চলে
মাঝে মাঝে মানুষের উপদ্রব
ভালোবাসতে জানি তোমাদের ঘৃণামুখের মত করে
কফিশপে আমেরিকানো ছাঁচে একটু পাল্টে যাওয়া
নতুন আইকার্ডে অন্য গ্রহ তোমাদের
দূর থেকে দেখি
আসি মাঝে মাঝে
শাড়ি পরে যাওয়াতে জনপ্রিয় আউটলেট
টেররিস্ট ভেবেছিল
বন্দুক এসেছিল নিন্দুকের মত
তোমাদের লিপস্টিকে আমার সিঁদুর
অসহ্য অসহ্য পরাধীন সিঁদুর
আনস্মার্ট সভ্যতা ,সিন্ধু বিরল প্রায়
ডোডোসাম
পিজ্জা খাই মাঝেসাঝে।
ষোলো বছর সিঁদুর পড়ছি
মাঝেসাঝে ভুলে যাই, ব্যস্ততায়
খোলনলচে নাম ,গ্রাম্য স্কুল দিদিমণি
হেটে হেটে আসছি
কিটিপার্টি দিদিমণিরা হাসছে
চৌকাঠে পা ফসকে পড়ি পড়ি
অট্টহাস্যে কিটিপার্টি
ওরা হাসছে হাসছে
ওরা হাসতে ভালোবাসে
কবিতা লিখি
কিটিপার্টি অট্টহাস্যে
ছেলেরা নারী মাংস জানে
আমি কি সম্মোহিত করি?
এই প্রথম জানলাম এত্ত সুন্দরী
মানে ম্যানইটার অফ …
তাকায় শুধু তাকায়
কেউ হয়ত একদিন কেমন আছিস গানটা গাইবে ভেবে আমার দিন কেটে গেল এন্দ্রোমেদায়
আরো আরো সুন্দর হলাম
চোখের রঙ পাল্টে গেল।
ডানাকাটা পরী?
কিটিপার্টি
কফিজীবন, তিরামিসু
মাঝেসাঝে জিনসটিনস পড়ি সাথে নুপুর
স্ল্যাংসমেত কবিতা লিখি।

