স্তেফানো বোত্তেরো প্রথাসিদ্ধ নিশাচর থেকে পাঁচটি কবিতা Cinque poesie da Notturno formale  অনুবাদঃ স্বপন ভট্টাচার্য

স্তেফানো বোত্তেরো প্রথাসিদ্ধ নিশাচর থেকে পাঁচটি কবিতা Cinque poesie da Notturno formale অনুবাদঃ স্বপন ভট্টাচার্য

স্তেফানো বোত্তেরো ইতালিয়ান কবিতার নবীনতম কন্ঠস্বরগুলির অন্যতম। ১৯৯৪ তে জন্ম তাঁর। পড়াশুনো করেছেন ইতালীয় সাহিত্য নিয়ে। কবি দারিও বেলেজা-র অপ্রকাশিত কাব্য নিয়ে কাজ করে ডক্টরেট করার পর ভেনিসের কা ফোসকারি বিশ্ববিদ্যালয়ের মানবিক-সাহিত্য বিভাগে অ্যাডজাংক্ট প্রফেসর হিসেবে যুক্ত আছেন। ২০১৯ এ প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতার বই Poesie di ieri ( গতকালের কবিতা) অতি সম্প্রতি প্রকাশিত হয়েছে স্তেফানোর দ্বিতীয় কাব্যগ্রন্থ Notturno formale (প্রথাসিদ্ধ নিশাচর)। ২০২৩-এর গোড়ার দিকে বেশ কিছুদিন শান্তিনিকেতনেও কাটিয়েছেন তিনি এবং কবিতা শুনিয়েছেন একাধিক অনুষ্ঠানে। এখানে অনূদিত কবিতাগুলি শিরোনামবিহীন এবং বইটিতে এই অনুক্রমেই রয়েছে, তা নয়। এই অনুবাদ স্তেফানোর নিজের ইংরেজি অনুবাদ থেকে তার অনুমতিক্রমেই প্রকাশিত হল।

 

১।
it is too late to come back home.
to obliterate your dresses
as bookmarks

to postpone the moment you expire.

I will tear the ice out of my hair
to tell you that my body has no meaning

বড় দেরি হয়ে গিয়েছে এখন ঘরে ফিরে যেতে
তোমার পোষাকগুলো লুপ্ত করে দিতে
যেমন বুকমার্ক
#
তোমার নিভে যাবার মুহুর্তকে মুলতুবী রাখতে
#
চুল থেকে বরফ সরিয়ে আলগা করব আমি
তোমাকে বলতে চেয়ে
আমার শরীর- কোন অর্থ নেই তার

২।
taking drugs just to figure out
the dogs the reasons you have lost
into the worthless you had – inside
caries
that keep you awake.

this moment is endurance –
to eat you
to show you where my wounds are.

ড্রাগ নিই কেবল এটুকু বুঝতে
সারমেয় যুক্তিজাল যা হারিয়ে ফেলেছ তুমি
অকিঞ্চিৎকরের ভিতর লুকোনো গহ্বর
তোমাকে জাগিয়ে রাখে যেটা।
#
সহন মুহূর্ত এটা-
তোমাকে গিলে নেবার
দেখাতে চাই আমার ক্ষতটা কোথায় ।

৩।
I have hands no more
rush
to walk your throat like
stairs – when it is late
copper
taken from the wires.

Bianca – your blood has no directives
tomorrow does not exist.

আমার কোন হাত আর পড়ে থাকল না
শশব্যস্তে
তোমার গ্রীবায় হেঁটে যাওয়ার
যেন সিঁড়ি-
যখন দেরি হয়ে যায়
তামা
যেন তার থেকে বার করে নেওয়া।
#
বিয়াংকা- তোমার রক্তে কোন নির্দেশিকা নেই
আগামীকাল আদপেই নেই।

৪।
disregard the urgent

through narrowed eyes –
taking alcohol as house keys the singing
of hyenas
the life so brief of our lighters.

ত্বরা প্রত্যাখ্যাত হোক
#
অর্ধনিমীলিত চোখে-
মদ খাচ্ছি আর বাড়ির চাবি গান গাইছে
হায়নার
আমাদের জীবন লাইটার প্রসঙ্গে নেহাতই ক্ষণজীবী।

৫।

we will fade like the night does
in the fetal position waiting
your lateness to become essential
barks
of creatures abandoned for too long.

your name
inside
as close to ashes.

আমরা বিবর্ণ হয়ে যাব রাত্রি যেমন
গর্ভিণী অপেক্ষায়
তোমাকে বদলে দিতে কিছু দেরি হল জান্তব জরুরি
চিৎকারে
#
তোমার নাম
ভেতরে ততোটাই
যতটা নিকট হলে ছাই ।

৬)
in the time that remains
we will lose our place the sudden arching
of the fingers
without consequences – addictions
disused objects.

linger –
your pace fills my arms.

সময় যা পড়ে রইলো আর
আমরা জায়গা হারাব চকিত আঙুলগুলোর
সামান্য মোচড়ে
হেলদোল ছাড়াই – নেশা
অব্যবহৃত জিনিসপত্তর
#
ধীরে-
তোমার গতি আমার বাহু ভরিয়ে তুলছে

৭)
only motionless things await you
beyond the edge of corridors where
guilt flourishes
and your absence is brief like fireworks
arrhythmias where you belong until the point where
you walk away

to lull me into new expectations.

কেবল অনড় কিছু পদার্থই তোমার অপেক্ষায়
বারান্দাটার পরে যেখানে
পাপ বেড়ে ওঠে
এবং তোমার অনুপস্থিতি আতসবাজির মত সংক্ষিপ্ত
অ্যারিদমিয়া ততদুর অবধি যার পর
মোড় নিয়ে ফিরে যাও তুমি
#
আমাকে ভুলিয়ে রাখতে নতুন প্রত্যাশায়

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
demon slauer rule 34 lena the plug leak amateurtrheesome.com cumming in milfs mouth mujer haciendo el amor a un hombre, belle delphine of leaked emma watson in porn xxxamat.com big booty in public hidden cam gay sex, sit on face porn g a y f o r i t forcedpornanal.com please screw my wife female celebrity sex tapes