
বর্ণালী কোলে-র কবিতাগুচ্ছ
রাত্রির পাশে আহ্বান
ঢেউ
নিস্তরঙ্গ জীবনে হুড়মুড় করে
ঢেউ এসে পড়ল
পড়ে রইল সাইকেল বিকেল, রোদ
শান্তির নদী, প্রকৃতি অপরিসীম
সেল্ফি, আতুপাতু সুর
অবিরাম ছবি ছবি দিন পড়ে রইল
ছল, চাতুরি, ঈর্ষা ও আমির ওপর
এলোমেলো প্রবল জলের তোড়
এসে পড়ল
কলিংবেল
বৃষ্টি হচ্ছে বহুক্ষণ ধরে
জলের তীব্র ঝাপটা আসছে
বুঝতেই পারছে না
মৃত, ঝিমানো, বিলাসী চোখ
কলিংবেল বাজালে
দরজা খোলে যেভাবে নেশাতুর চোখ
সেইভাবেই কয়েকমহূর্তের জন্য ঘোর কাটছে
আপডেট
ওরা মার খাচ্ছে, ব্যারিকেড ভাঙছে
আমাদের কোনও উচ্চারণ নেই
স্ক্রল করতে করতে, আমরা পরবর্তী আপডেট
পাদুকা
সাজিয়ে রাখা জুতোগুলির জন্য
সংগ্রহশালা হোক
সাজিয়ে রাখা জুতোগুলি দমন
মায়া ও তোলপাড়
স্বপ্ন
হাওয়া বইছে
যেন পথিক না থাকা নির্জন শান্তিনিকেতন
রাত্রির পাশে স্বপ্ন দেখা সঙ্গীরা
রাত্রির পাশে আহ্বান
সরীসৃপ রক্ত বদলে যাক মানবতায়
CATEGORIES কবিতা

