অনুপ সেনগুপ্ত-এর কবিতা

অনুপ সেনগুপ্ত-এর কবিতা

সুপারম্যানের স্বগতোক্তি

 

 

এক চেতনা থেকে

আর-এক চেতনায় লাফ দিই

কিন্তু অন্য কেউ না হয়ে দেখি

আমিই রয়েছি

 

একটা নদীকে গুটিয়ে চিলেকোঠায় লুকিয়ে রেখেছি

অতিতৃষ্ণার্ত হলে ফের মেলে দিই

 

তোমার স্বপ্নের মধ্যে আরও অনেক স্বপ্ন

আমি ইচ্ছেমতো

যে-কোনও স্বপ্ন বের করে দেখতে পারি

 

অল্প নৈঃশব্দ্য পুড়িয়ে বিস্তর ছাই পেয়েছি

ফুঁ দিলেই একের পর এক শব্দ জন্ম নেয়

কিন্তু ওদের অর্থ ক্রমশই দূরে সরে যায়

কিছুতেই পাকড়াও করতে পারি না

একদিন কি তারা ফিরে আসে

প্রেম আর গণতন্ত্রের জন্যে

তাই সর্বদাই অপেক্ষা করতে হয়

 

প্রত্যেক সহস্রাব্দে ঈশ্বর

অন্য ব্রহ্মাণ্ডে বেড়াতে যান

তখন তাঁর আসনে বসে পড়ি

আর আমিই হয়ে উঠি ঈশ্বর

এইবেলা তোমাকে একবার স্পর্শ করলেই

হয়ে ওঠো ঈশ্বরী

 

তারপর দুজনে মিলে রোজ

সাত রঙের সাতটা আগামী কাল তৈরি করি

কিন্তু একটিই বেছে নিই

কখনও অবশ্য সব আগামী কাল জুড়ে

টাঙিয়ে দিই রংধনু

 

কিন্তু ঈশ্বর ফিরে এলে কোনও আগামী কালই থাকে না আর

এবার গড়পরতা একটা চাকরি জোটাই, সংসার পাতি

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
demon slauer rule 34 lena the plug leak amateurtrheesome.com cumming in milfs mouth mujer haciendo el amor a un hombre, belle delphine of leaked emma watson in porn xxxamat.com big booty in public hidden cam gay sex, sit on face porn g a y f o r i t forcedpornanal.com please screw my wife female celebrity sex tapes