
মূক অনিরুদ্ধ সুব্রত
মূক
তিনটি শব্দ লিখছি
দুটি শব্দ পড়ে যাচ্ছে,
শব্দ দুটি কুড়িয়ে আনছি
প্রথম শব্দটি কখন
নিজে নিজেই ভাঙছে।
একটি শব্দই লিখছি
চারটি বর্ণ সরে যাচ্ছে
খুঁটে খুঁটে রাখতে গিয়ে
ব্যঞ্জন থেকে স্বর
খুলে খুলে উড়ছে।
অর্ধস্ফূট বর্ণ, অধমর্ণ
বাষ্প বৃষ্টি জলে ভিজে
অগ্নি দহন দাহ্য শীতে
আত্ম হত হতে গিয়ে
নিঃশব্দ হয়ে যাচ্ছে।

