মৃত্যু, বাংলাভাষা  অর্ণব সাহা

মৃত্যু, বাংলাভাষা অর্ণব সাহা

 

 

আমার মোবাইল ফোন ছুঁড়ে দিও চিতার আগুনে,

অশুভ আত্মার ডানা ভস্ম হবে মলিন হলকায়

 

আমার কবিতা-লেখা ডায়েরিগুলো কেজি-দরে বেচো!

অসমাপ্ত আত্মকথা। অর্থহীন ভুল গিবেরিশ…

 

শালপাতার ডোঙা ভেবে উঠে পড়েছি নোয়ার নৌকোয়

প্রত্যেক মুহূর্তে ছিল নিরপেক্ষ ঝড়জলের রাত…

 

থেঁতলে-যাওয়া ব্রেন নিয়ে আমি এক নরকের প্রেত

কয়েক প্রজন্মব্যাপী ফিরে আসব তোমার দরজায়!

 

রিওয়াইন্ড করে উৎসে পৌঁছতে চাই, ১৯৯০-এ যে ব্ল্যাকহোলে

ঢুকে পড়েছিলাম সেই চিরকালের মতো হারিয়ে-যাওয়া দরদালান,

অন্ধকার পিছল সিঁড়ি, হাটখোলা ছাদের দরজা, একটা অদ্ভুত বাতাস

বইত সারাদুপুর, বৃষ্টিভেজা নারকেল গাছের জলজ পাতা আমি তোমাদের

কাছে আজীবন ঋণী, পুজোর আগে ধাঙরবউ মায়ের কাছে বায়না করত:

“দিদি, তাঁতি লিব না, ছাপা লিব”—সকলেই অন্যযুগের সখা, যারা

পিতৃপুরুষের ভিটেয় জন্মে সেখানেই মৃত্যুর সৌভাগ্য পায়, আমি তাদের

দলে নেই, ক্রমাগত ঠাঁইনাড়া জীবন, এক অস্থিতিশীল পথের কিনারে

দাঁড়িয়েও সাদা-কালো টেলিভিশনের গন্ধ টের পাই, ঠাকুর্দার এয়ারগান

বোধহয় বাবার ফ্ল্যাটে রয়ে গেছে, ছর্‌রার গরম হাওয়া আমার ধূসরতায়

আঁচড় কাটে, আমায় খুব দ্রুত মরে যেতে বলে, মশাল নিভিয়ে দেবার

প্ররোচনা দেয়…

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
demon slauer rule 34 lena the plug leak amateurtrheesome.com cumming in milfs mouth mujer haciendo el amor a un hombre, belle delphine of leaked emma watson in porn xxxamat.com big booty in public hidden cam gay sex, sit on face porn g a y f o r i t forcedpornanal.com please screw my wife female celebrity sex tapes