
আমি যা বলব… / রাহুল দাশগুপ্ত
আমাকে যদি কেউ জিগ্যেস করেন
পৃথিবীর মহত্তম ঔপন্যাসিক কে,
আমি বলব, তিনিই, যার মধ্যে রয়েছে
দস্তয়েভস্কির অন্তর্ভেদী দৃষ্টি
প্রুস্তের সৌন্দর্যবোধ
এনগুগির ইতিহাসচেতনা
আমাকে কেউ যদি জিগ্যেস করেন
পৃথিবীর মহত্তম কবি কে,
আমি বলব, তিনিই, যার মধ্যে রয়েছে
রিলকের আত্মখনন
হুইটম্যানের স্বদেশ-জিজ্ঞাসা
কাজানথজাকিসের ঈশ্বর-সন্ধান
আমাকে কেউ যদি জিগ্যেস করেন
পৃথিবীর মহত্তম চলচ্চিত্রকার কে,
আমি বলব, তিনিই, যার মধ্যে রয়েছে
বার্গম্যানের আধ্যাত্মিকতা
রোজেলিনির মানবিকতা
কুরোসাওয়ার উন্মত্ততা
আমাকে কেউ যদি জিগ্যেস করেন
পৃথিবীর মহত্তম শিল্পী কে,
আমি বলব, তিনিই, যিনি
জোলার মতো, সার্তের মতো, জিদের মতো
রোঁলার মতো, গোর্কির মতো, নেরুদা বা আচেবের মতো
সত্যের জন্য লড়াইয়ে, আপোশহীন…

