
ভাষা ও ভাতের গন্ধ / পার্বতী রায়
মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে ভাষার শরীর
শরীর ময় ভাতের গন্ধ
বর্ণময় সকাল ধরা দিচ্ছে ভাষার পায়ে পায়ে
পাখির ঠোঁটের সহজ সরল পেলব ভাষাগুলি
কীভাবে পৌঁছে যাচ্ছে
মেঠো রাস্তা থেকে রাজপথে !
নিরাময় খুঁজছি ভাষায়
সময়ের সমস্ত ক্লান্তি ধুয়ে ফেলে
দ্যাখো , তোমাদের আজান
আমাদের মন্দিরের ঘন্টা কীভাবে
গির্জার নীরবতার সাথে
মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে


খুব ভালো