শতাব্দীর কামধেনু ও একটি অলোকরঞ্জন  <br /> সব্যসাচী মজুমদার

শতাব্দীর কামধেনু ও একটি অলোকরঞ্জন
সব্যসাচী মজুমদার

বাংলা কবিতার একটি স্বতন্ত্র ভুবন অলোকরঞ্জন দাশগুপ্ত। এ কথা অতিরেক। তবুও কিছু অতিরেক করতে ভাল লাগে। তৃপ্তি হয়। স্বাধীনোত্তর পঞ্চাশের দশকে অলোকরঞ্জনের লেখালির সূচনা সময় বলে আমরা মনে করি। এই সময়টি সম্পর্কে আমরা জানি, আক্ষরিক অর্থেই একটি ধ্বংসস্তূপ থেকে উঠে এসেছে এই দশক। মৃত্যুর অলিগলি পেরিয়ে, দেশভাগ নামক মহা সর্বনাশ পেরিয়ে এই সময় নিজেকে প্রতিষ্ঠিত করেছে। প্রতিষ্ঠিত করেছে তার বহু বর্ণিল স্বাতন্ত্র্যকে। আমাদের সন্দেহ নেই পঞ্চাশের দশকের কবিতা আমাদের কাছে একটি বিস্ময় ভুবন।

কিন্তু, তাৎপর্য তৈরি হয় সেখানেই, যখন একজন রচনাকার তাঁর সময়ের প্রবণতা থেকে এগিয়ে উত্তরকালকে, উত্তরকালের চিন্তাকে স্পর্শ করেন। এবং এই সিদ্ধিটি পঞ্চাশের দশকের অনেক কবিই অর্জন করেছেন বলেই আমাদের ধারণা ও বিশ্বাস। অলোকরঞ্জনের ক্ষেত্রে স্বাতন্ত্র্য কি ? অন্তত আমার ধারণায় ? এই অবকাশে সেটাই বলার চেষ্টা করব।

কথা বলার আগে আমরা মনে করে নেব অলোকরঞ্জনের একটি কবিতা,

“শিশুরা খেলবে
এই তো নিয়ম
বুড়োরা দেখবে
তাই বুঝি কম
হঠাৎ দেখছি
হলদিয়া মাঠে
বদলিয়ে গেছে
আগম-নিগম:
বুড়োরা খেলছে
শিশুরা দেখছে” ( আগম নিগম)

তীর্যক অলোকরঞ্জন দাশগুপ্ত, শ্লেষ শিরোমণি। তথাকথিত অকাব্যিক শব্দকেও কবিতায় পরিণত করতে সক্ষম। আমরা বিস্মিত হয়ে দেখি তাঁর রচনার তীর্যক অন্তানুপ্রাসগুলি, আমরা দেখি ‘ ইমানুয়েল কান্ট ‘ -এর মতো শব্দ তাঁর রচনায় কবিতার অঙ্গ হয়ে উঠছে। যেমন আমরা এই কবিতাটির কথা স্মরণ করতে পারি,

“ইন্ডিয়া যবে গেল ইন্টারনেটে
পাড়ার ছেলেরা গড়াগড়ি খেয়েছিল
ন্যু-মার্কেটের মসৃণ কার্পেটে,
আমি কাপুরুষ পালিয়ে গিয়েছিলাম
অরণ্য খুঁজে ল্যাটিন আমেরিকায়
সেখানেও দেখি ইন্টারনেট হায়।

ইন্ডিয়া গেল ইন্টারনেটে যবে
পাড়ার ছেলেরা ভুল শারদোত্সবে
আবির মাখাল ও ওর শরীরে আর
অনলাইনে জুড়ে দিল মল্লার,
তক্ষুনি আমি লোকসংগীত খুঁজে
আফ্রিকা গেছি, সেখানেও একই দশা।”…( কালান্তর : অংশবিশেষ)

গণমনস্তত্ত্বের সুনিপুণ রূপকার অলোকরঞ্জন।‌বলছি না এই কাজটি তিনি একাই বাংলা কবিতার প্রেক্ষিতে করেছেন।‌বলতে চাইছি, যে ভঙ্গিমায় করেছেন, যে শব্দ ব্যবহার করে করেছেন তা কেবল অলোকরঞ্জনের প্রবণতা এ কথা বলার সঙ্গে সঙ্গে এটুকুও বলে রাখি, বাংলা কবিতাকে যাঁরা আন্তর্জাতিক কবিতায় পরিণত করেছেন উত্তর জীবনানন্দ পর্বে, অলোকরঞ্জন (এবং তাঁর এই প্রবণতা) নিঃসন্দেহে অগ্রগণ্য আমাদের কাছে। অলোকরঞ্জন দাশগুপ্তের কবিতা আমাদের আন্তর্জাতিক স্বভাবের উজ্জ্বল ঐশ্বর্য।

কিন্তু, এখানেও অলোকরঞ্জন দাশগুপ্তের কবিতার স্বাতন্ত্র্য দাবি করছি না। কোথায় করতে চাইছি ? আমরা যদি আমাদের সমসময়ে প্রবেশ করি, মনে পড়বে, ডিসটোপিয়া পরবর্তী যেটা মর্ডানিজমের স্বভাব আমাদের ঘিরে ধরেছে। কি সেই স্বভাব,

Metamodernism is a term that has gained traction in recent years as a means of articulating developments in contemporary culture, which, it is argued (and our generation appears to intuitively recognise) has seen a move beyond the postmodern mode of the late 20th century. In the wake of the myriad crises of the past two decades—of climate change, financial meltdown, and the escalation of global conflicts—we have witnessed the emergence of a palpable collective desire for change, for something beyond the prematurely proclaimed “End of History.”

Ours is a generation raised in the ‘80s and ‘90s, on a diet of The Simpsons and South Park, for whom postmodern irony and cynicism is a default setting, something ingrained in us. However, despite, or rather because of this, a yearning for meaning—for sincere and constructive progression and expression—has come to shape today’s dominant cultural mode.

Whereas postmodernism was characterised by deconstruction, irony, pastiche, relativism, nihilism, and the rejection of grand narratives (to caricature it somewhat), the discourse surrounding metamodernism engages with the resurgence of sincerity, hope, romanticism, affect, and the potential for grand narratives and universal truths, whilst not forfeiting all that we’ve learnt from postmodernism.

Thus, rather than simply signalling a return to naïve modernist ideological positions, metamodernism considers that our era is characterised by an oscillation between aspects of both modernism and postmodernism. We see this manifest as a kind of informed naivety, a pragmatic idealism, a moderate fanaticism, oscillating between sincerity and irony, deconstruction and construction, apathy and affect, attempting to attain some sort of transcendent position, as if such a thing were within our grasp. The metamodern generation understands that we can be both ironic and sincere in the same moment; that one does not necessarily diminish the other.

( Metamodernism: A Brief Introduction
In the press, Theory / By Luke Turner / January 12, 2015)

আপনি লক্ষ করছেন যে তীর্যক শ্লেষ, ব্যঙ্গ যেমন এর স্বভাব, হতাশা ও ভাঙনের পরবর্তী নির্মাণের দিকে যাওয়াটাও এর প্রবণতা। ঠিক এই কাজটিই করেছেন অলোকরঞ্জন দাশগুপ্ত। আমি বিস্মিত হয়ে দেখি, দ্বিতীয় শিল্প বিপ্লবের সময়ে দাঁড়িয়ে ভদ্রলোক স্পর্শ করছেন চতুর্থ শিল্প বিপ্লবের পরবর্তী মনস্তত্ত্বকে। আমি বিস্মিত হয়ে লক্ষ করি, শ্লেষ ও বক্রগামীতার শেষে যে প্রবণতায়, ভঙ্গিতে কবি নির্মাণের, ঐতিহ্যের ( বিগত এবং অনতি ইতিহাস) ওপর নির্ভর করে আবার ফিরে দাঁড়াতে চাইছেন, তা, যেন আমাদের সময়ের স্বভাব। তা যেন আমাদের কথাই,

“তক্ষুনি আমি লোকসংগীত খুঁজে
আফ্রিকা গেছি, সেখানেও একই দশা”

লোকসংগীত অথবা আমাদের অনতি ইতিহাস মন্থন করে জেগে ওঠা পরিশুদ্ধিই যে আমাদের পরিত্রাণের উপায়, আমরা যা এখন বুঝতে পারছি, অলোকরঞ্জন বুঝেছিলেন কত দিন আগে। আমরা হয়তো তখন স্পর্শ করতে পারিনি তাঁকেই, এখন ধারণা হচ্ছে,

 

 

“চৌরঙ্গীর ফুটপাথে
আমার শতাব্দীর কামধেনু
ঢেলে দিচ্ছে কালো দুধ সীসা-রঙা যে খাবে তার মৃত্যু হবে যে খাবে না তার
মূর্খতা ভালোবাসি না” (চৌরঙ্গীর ফুটপাথে)

এই ‘শতাব্দীর কামধেনু’টিকে বাংলা কবিতায় রেখে গেছেন অলোকরঞ্জন দাশগুপ্ত, আমাদের জন্য। যদি বুঝতে পারি।

 

( এই আলোচনাটি দ্রুত লিখতে হয়েছে সময় সংকুলানের জন্য। অবিলম্বে এ বিষয়ে বিশদ আলোচনা করার অত্যন্ত আগ্রহ র‌ইল )

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
demon slauer rule 34 lena the plug leak amateurtrheesome.com cumming in milfs mouth mujer haciendo el amor a un hombre, belle delphine of leaked emma watson in porn xxxamat.com big booty in public hidden cam gay sex, sit on face porn g a y f o r i t forcedpornanal.com please screw my wife female celebrity sex tapes