দোয়া কবিতাগুচ্ছ  অনিন্দ্য সরকার

দোয়া কবিতাগুচ্ছ অনিন্দ্য সরকার

 

(১)

(Keep me in your prayers)

মাগরিবের নামাজে আমাকে দোয়ায় রেখো

সন্ধে হয়ে এলো,
একে একে ঘরে ফিরছে সব পাখি।

তিনবার ট্রেন আর একবার বাস
বদল করে অতসী বিবির শোহর ফিরে এলো
সন্ধ্যাপ্রদীপ দেখিয়ে দোর এঁটে দিলো ফুলবউ।

যদি আমি না ফিরি? তবে কি ভুলে যাবে?
মন থেকে মুছে দেবে শেষ চিহ্নটুকুও?

জানি সারাদিনের তাপে শুকিয়ে যাবে চোখের জল
ব্যস্ততা এসে ভরাট করে দেবে এইটুকু ক্ষতপথ,

তবুও এই ভর সন্ধেবেলা
কোন বেভুল পথে অসহায় আমি ঘুরে বেড়াচ্ছি একা

ভেবে কি অযু করবার আগে একবারও হাত কাঁপবে না..

আমাকে দোয়ায় রেখো প্রেম
মাগরিবের নামাজে আমাকে মনে রেখো।

(২)

মাগরিবের নামাজে তোমায় ফিরে পাবো

সন্ধে হয়ে এলে যেভাবে ঘরে ফেরে পাখি
সেভাবে আমিও তোমার অপেক্ষা করি।

বেদনার মতো নিভে আসা আলো
বিরহের মতো ফুটে ওঠা তারা

এই আশা নিয়ে রোজ
দোয়া করি।

কেবল জীবনধর্ম এই
দু’হাত তুলে দাঁড়িয়ে রয়েছি একা।

(৩)

তোমার আকুতি এসে পৌঁছোয় নি আমার কাছে
আমার কথাও শুনতে পাচ্ছো না তুমি

শুধু বিস্মৃতির গভীরে ডুবে যাচ্ছি দু’জনেই
আরও গভীর, অতল..

তবুও সন্ধে হয়ে এলে
মাগরিবের নামাজে দু’জনে মিলে
দু’হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছি একা।

দোয়া? নাকি পাওয়ার অপেক্ষা?
মেলে রাখা দুই হাত। কাঙাল করতল।

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
demon slauer rule 34 lena the plug leak amateurtrheesome.com cumming in milfs mouth mujer haciendo el amor a un hombre, belle delphine of leaked emma watson in porn xxxamat.com big booty in public hidden cam gay sex, sit on face porn g a y f o r i t forcedpornanal.com please screw my wife female celebrity sex tapes