যশোধরা রায়চৌধুরী-র কবিতা

যশোধরা রায়চৌধুরী-র কবিতা

ভোটার

“After 9 months, women’s body to get new head “- Times of India

ভুবনমোহন শরীর আমার, এই তো ধড়ের প্রাণ
কইমাছেদের হার মানাবে, ইজ্জত সম্মান
মুন্ডু কোথায়? মুন্ডু কোথায়? জিগেস করে সবে
ভুবনমোহন মুন্ডু দিলেন, বিদ্যালয়ের শবে।

ভুবনমোহন প্রতীক তোমার এই তো সবল বাহু
এই আমাদের পিঠের ওপর একঢাল আগ্রহ
চুলের মতন ছড়িয়ে দিচ্ছ, এই তোমাদের ঘ্রাণ
রক্তমাখা , ছুপিয়ে দিলে, আমিও তো আশমান

ছোঁবার জন্য হাত বাড়াবো। আমায় দিও শাড়ি
আমায় দিও ঘটভর্তি ধানের , সোনার কাঁড়ি।
ভুবনমোহন আদর তোমার, আমার জন্য সব।
এই তো ভুবনভরা তোমার তাচ্ছিল্যের শব।

ভুবনমোহন আদর তোমার সিঁদুর, ঘোমটা, বেড়ি
যাহ ফুটে যা, তোর প্রতীক আজ ধুলোয় গড়াগড়ি।

 

ফিলিং এম্পাওয়ার্ড বাই রাইটিং

 

তোমার কালো কষ্টিপাথরের গায়ে
মাথা কুটে মরি গো! মাথা কুটে মরি।

তোমার পায়ের তলে খরখরে ঝামার মধ্যে
নিজের নাক ঘষেছি, চোখ ঘষেছি
ফালাফালা হয়েছি ।

এত রোগ, এত অস্থিরতা, এত মন খারাপ
এত ভাল না থাকা সব এনে ফেলো
ঐটুকুর ভেতরেই।

এই লেখাটুকুন আছে। আহা এয়োতির সিঁথির সিঁদুর
যেন বা!
কত চিহ্ন ধারণ করিয়েছে জীবন
সারাজীবন জুড়ে
বাইপাস ধাবা
তসর শাড়ি
দশ ইঞ্চি থিন ক্রাস্ট পিৎসা
ছেলেমেয়ের বিদেশে চাকরি

তারপরও , আমি পারণ করি, পারণ করি
তোমার পায়ের কাছে বসে মালা গাঁথি
কাঁচা সুতো ছিঁড়ে ছিঁড়ে যায়।
পলকা পালকের মত পাপড়ি
খসে খসে পড়ে।

 

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
demon slauer rule 34 lena the plug leak amateurtrheesome.com cumming in milfs mouth mujer haciendo el amor a un hombre, belle delphine of leaked emma watson in porn xxxamat.com big booty in public hidden cam gay sex, sit on face porn g a y f o r i t forcedpornanal.com please screw my wife female celebrity sex tapes