অর্ণব মুখোপাধ্যায়-এর কবিতাগুচ্ছ

অর্ণব মুখোপাধ্যায়-এর কবিতাগুচ্ছ

চিরুনি

১
সারিবদ্ধ মানুষ, মিছিলে —
অনেকেই জানে না কেন আছি,
চলেছি কোথায় !

২
যতই দাঁত ভাঙছে —
ততই সহজ হয়ে আসে,

শূন্যস্থানে নদী যায় বেশি,

দূরে থেকে হাত ধরে তারা
নেমে যায় ঢালু পথ,

কে বলেছে, কাঁটাতারে
ভালোবাসা হয় না ?

তীর্থ

১
যা কিছু অশ্রু,
তা-ই মেঘের সন্তান।

সমস্ত শোকই কোমল গান্ধার,
ভিক্ষের দু’টি ধান শুদ্ধ স্বর —

যা কিছু বিরহ,
তা-ই সত্য —

বিরহে দাঁড়িয়েছ ঈশ্বর।

২
দীর্ঘ কবিতার পথ,
যাপন ক্লান্তি মুছে যায়,

মায়ের পাশে বসে
ভক্ত জল-বাতাসা খায়,

বিরামচিহ্নে শান্তির জল লেগে থাকে।

৩
নেবে কি আমায়, নেবে দু’হাত ভরে,
পথের যত ফুল, তোমারই জন্য ঝরে ?

বন্দিশ

১
দীর্ঘ কবিতার পথে জামরুল গাছ,
ভালোবাসা —
দাম্পত্যের রাগ ‘কাফি’

দু’জনে শুয়েছি পাশাপাশি,
নরম মাটির কাছে

এ মুখ দেখাব কী তোমাকে!
ফলে ফলে আমাদের
ঠোঁট লেগে আছে।

২
যাওয়ার কথা ছিল কোথাও, যাইনি,
বসেছি ক্ষণকাল,
আখরোট গাছের কেবিন।

মানুষ তো সারেঙ্গী ঢেউ,
ফিরিয়ে দিয়েছে বারে বারে,
সমস্ত জল গিয়ে মিশেছে সেখানে —

বালুতটে ফুটে আছে কবিতার ফুল।

৩
এই যে দিগন্ত জুড়ে ধানের গান,
মালকোশ বিলম্বিত,
বাতাসে মিঠে সুবাস, ডুবেছে চরাচর।

যেদিকে তাকাই, সেদিকেই দেখি
ভাতের রান্নাঘর।

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (4)
  • comment-avatar
    ঈশিতা ভাদুড়ী 4 years

    ভালো লাগল অর্ণব

    • comment-avatar
      অর্ণব মুখোপাধ্যায় 4 years

      আপনি পড়েছেন, আমি খুব আনন্দ পেলাম দিদি 🙏😊

  • comment-avatar
    কল্পনা 4 years

    খুবই সুন্দর ও জীবন্ত কবিতা।

  • comment-avatar
    Swapan Nath 4 years

    মন ভালো করা কবিতা অর্ণবের। ওকে আলোথ শুভেচ্ছা

  • demon slauer rule 34 lena the plug leak amateurtrheesome.com cumming in milfs mouth mujer haciendo el amor a un hombre, belle delphine of leaked emma watson in porn xxxamat.com big booty in public hidden cam gay sex, sit on face porn g a y f o r i t forcedpornanal.com please screw my wife female celebrity sex tapes
    404

    404

    Page not found.

    Home