
অর্ণব সাহা-র কবিতা
পোড়া মালসা, নাভি
১
বাটামশলার গন্ধ। ভুলে-যাওয়া দেড়দশক আগে
ছ্যাঁকা-লাগা রোদকেও গ্রহণযোগ্য মনে হয়েছিল
তখন বাড়ি ফেরার টান বলতে নরম ত্বকের
অপার্থিব এক পরি। দু’বছর বয়সের দুর্গাপ্রতিমা!
জীবন সূর্যাস্ত খুঁজছে। ঢলে-পড়া তারার আলোয়
এখন অস্পষ্ট লাগে পিছনের খাপছাড়া দিন…
এই জ্বালা, এই দাহ অতীতের অসহ্য প্রণামী
এ চতুষ্কোণ থেকে বেরোনোর রাস্তা জানা নেই…
২
আমার ঘরে কোনও আয়না নেই!
আমার মৃত্যু শরশয্যাতেই…
কোথায় গান্ডীব? ছিলার টান?
থমকে-যাওয়া শেষ কলের গান…
পিছনে টেনে ধরে তিনদশক
প্রত্ন-নিশ্বাস। সীমানাছুট
কে আজও হেঁটে যায় আগন্তুক?
কোথায় স্বপ্নের ঘরবসত?
নষ্ট। ধ্বংসের কথামালা
নেভানো মালসায় আগুন। ছাই

