
প্রস্থানের পর / সুস্মিতা জোয়াদ্দার মুখোপাধ্যায়
মহাকাল আলো নিয়ে মৃত্যুর বুকে ঘুমায়।
আঙুল জড়িয়ে তার রেখে দিও ছায়া
কিছু জারুলের ফুল, আমি নেমে যাব
নদীতে, ও হাওয়ায় উড়তে উড়তে।
কিছু থেকে যাবে জল ও অগ্নিতে মিশে।

মহাকাল আলো নিয়ে মৃত্যুর বুকে ঘুমায়।
আঙুল জড়িয়ে তার রেখে দিও ছায়া
কিছু জারুলের ফুল, আমি নেমে যাব
নদীতে, ও হাওয়ায় উড়তে উড়তে।
কিছু থেকে যাবে জল ও অগ্নিতে মিশে।