
বাংলা ভাষার সন্তান / রুমা তপাদার
তুমি শুধু জেনে রাখো আর কেউ জানবে না
দেরি হয়ে গেল বলে বলছি এমন ভেবো না
তোমাকে বিশ্বাস করি তোমাকেই ভালবাসি তাই
আমার সমস্ত কাঁটাঝোপ কানাকানি করে এ-কথায়
সব জানে কালচে জল বোঝে এ ধুলোর দেশ
দমবন্ধ হাওয়া জানে কালো ধোঁয়া আমার প্রদেশ।
আমার চিন্তায় মিশে যায় পাশাপাশি রাজ্য-টান
যেখানে চেঁচায় যত মনে রেখো
আমি কিন্তু বাংলা ভাষায় সন্তান।

