
বৃষ্টিদিন / কিশোর ঘোষ
কালের আকাশে কালো মেঘ
তার মধ্যে হঠাৎ বিদ্যাসাগর চমকালো
মাথামোটা, কোঁকড়ানো আলো
তথাপি, সে আর কতক্ষণ বলো
কিছু পরে নদী-পাহাড়-সাগরে
মধুসূদন দত্তের মতো বৃষ্টি নামল
এবং এপাড়া-ওপাড়ায় যত ইংলিশ মিডিয়াম
তাদের ছাদ, কার্নিশ চুঁইয়ে ঝরে পড়ল—
স্যাঁতস্যাঁতে, বিষণ্ণ রঙের ভোর
বিপন্ন, বাংলা অক্ষর…

