
সাংসারিক ২ / ধীমান ব্রহ্মচারী
এ হাতে রেখেছি প্রেম, ওহাতে বিষণ্নতা
নীরবতা এসে ঘোষণা দেয় ইশতেহারের,
এই তো দূরত্ব তোমার আমার ঠিকানায়,
মিশে থাকে আবর্জনা আর প্রত্যয়ী সংযম,
এভাবে সময় সহমত দেয় দুমুঠো ভাতের থালায়
দাম বাড়ে চালের, ডাল থেকে স্বপ্নের
ওপাড়ার দর্জি কাপড় কাটে নিঃশব্দে
কড়া পড়ে যাওয়া ষাটোর্ধ্ব হাতে।
প্রেম এভাবে মৌন হয়ে বাসা বাঁধে
তোমার আমার সংসারে…

