
প্রিয়াঙ্কা চৌধুরীর কবিতা
অবসাদ
১
ঘুম থেকে উঠলাম। কেন উঠলাম?
শয়নকক্ষ থেকে স্নানঘর অতিক্রম
পাহাড় ডিঙিয়ে যাওয়া
ভ্রাম্যমাণ যন্ত্র স্পর্শে
আমার শোবার ঘরে উপস্থিত জগৎ সংসার।
আমিও আরেকটি গর্তে…
যে সুড়ঙ্গ নিজস্ব খনন
অনবধানে। আমার…
২
সকলেরই দুটি তালিকা।
একটি দৈনন্দিন। আজকের কাজ।
আরেকটি, ইচ্ছা-তালিকায়
সম্ভাব্য ভ্রমণ হবে কোথায় কোথায় তালিকাভুক্ত আছে কী কী কেনা যায়
আমার তালিকা এক –
খাওয়া
ঘুম
স্নান
আর
অফিস প্রস্তুতি
বাঁচার মৌলিক শর্ত, তা এখন ইচ্ছা-তালিকায়।
দায়…

