
দুটি কবিতা বর্ণালী কোলে
নিসর্গ
বুকের মধ্যে যে ঝরনার জন্ম হয়েছিল
গোপন করতে পারিনি
তারই জলধারায় সৃষ্ট নদী
পাহাড়ি পথে বয়ে চলেছে
একজন দু’জন জলের কাছে গল্পকথা শোনে
আমি এখন পর্যটকদের!
পথ
যদি থেমে যায় ঘোড়াটি
যদি থেমে যায় আলো
তখনও হেঁটে যাবে, খঞ্জনি শব্দ?

