
বসন্ত – প্রত্যয় ঋদ্ধি পান
মায়াময় অভ্যাস ছেড়ে আসি স্মৃতি
দুকূল আচ্ছন্ন করে রাখা নিজের শপথ
আমিও মজেছি তুমিও বড়ো অভিমানী
রাত্রিটুকু মুছে মেজেছি সকাল জড়ো।
হাওয়া খালি পায়ে হাওয়া জড়ো করি ধুলো
বাজারে বসন্ত নামে তুমি উৎসুক প্রত্যহ
নাম লিখে লিখে কেটে কেটে পাহাড়ের বৃন্দাবনী চূড়া
আসেনি উত্তর, অভাবে শিয়রে কাটে মাথা, ফুলকণা, জলকণা, কারাদণ্ড।

