‘ গালিবের মেয়ে ‘নিবিড় পাঠ  মঞ্জরী হীরামণি রায়

‘ গালিবের মেয়ে ‘নিবিড় পাঠ মঞ্জরী হীরামণি রায়

"গালিবের মেয়ে" উপন্যাসটি উর্দু ভাষার মহান শায়র মির্জা গালিবের তৎকালীন ভারতবর্ষ ও উর্দু সাহিত্যের যেমন ধরার চেষ্টা করা হয়েছে, ঠিক তেমনভাবেই গালিবের জীবনকাহিনির ভিতর এক কল্প ইতিহাসও সেখানে ঢুকে পড়েছে। গালিবের সাত সন্তানের কেউ জীবিত ছিল না। দত্তক পুত্র আরিফ কম বয়েসে মারা যায়। সন্তান হারানোর কষ্ট, দুঃখ, বেদনা, আবেগকে এই উপন্যাসে তুলে আনা হয়েছে। গালিবের মেয়ে জোহরা এখানে এক কাল্পনিক চরিত্র। জোহরা তার আব্বা গালিবের মৃত্যুর দিনে, তাঁর সমগ্র জীবনযাত্রাটাকে দেখছে। এবং রাতের অন্ধকারে সেসব লিখে রাখছে। উঠে আসছে গালিবের স্ত্রী উমরাও বেগমের কথা, তাঁর জ্বালা যন্ত্রণাময় জীবনের কথা, সঙ্গে গালিবের উচ্ছৃঙ্খল জীবন। প্রত্যক্ষ ঐতিহাসিক উপন্যাস লেখার প্রচলিত ছক থেকে এই উপন্যাস বেরিয়ে আসার খানিক প্রচেষ্টা। কিন্ত ইতিহাস বিকৃত করে নয়। ইতিহাসের ভিতর থেকে ইতিহাসকে খুঁজে বের করা। উর্দু শায়র মির্জা গালিব সম্পর্কে অনেক কিছু মিথ, গল্পকথা প্রচলিত থাকলেও উমরাও বেগমের জীবনযাত্রা, সাংসারিক ক্ষেত্র ইত্যাদি বিষয় উপেক্ষিত থেকে গেছে। সেই হিসেবে সেই উপন্যাস ইতিহাসের ভেতরে গিয়ে ইতিহাসের পাতা আরেকবার উলটে দেখার একটা প্রয়াস বলা যেতে পারে!

সময় যেন আজকাল উড়ো মেঘ। ধরা যায় না, ছোঁয়া যায় না — ছুমন্তর ফুরিয়ে যায়। তাই আজকাল বই কেনার ব্যাপারে একটু নির্বাচন করেই নিতে হয়। বিশেষ করে পুজো সংখ্যা সংগ্রহের বেলা তো বটেই। একটু দেখেশুনে সূচিপত্র যাচাই করেই নির্বাচন করি। এবার ‘সানন্দা’র পুজো সংখ্যা যে যে কারণে বেছে নিয়েছিলাম তার একটা কারণ অবশ্যই ‘ গালিবের মেয়ে ‘। গালিব নামটাই অন্য রকম আকর্ষণ তৈরি করে। তাঁর মেয়েকে নিয়ে কৌতূহলটাও ঠিক সেকারণেই স্বাভাবিক ছিল। আর তাই তো ঢাকে কাঠি দিতে এবার সবার আগে ‘সানন্দা’ই এসেছিল আমার হাতে ।
উপন্যাসের শুরুতে লেখকের নিবেদনে জানতে পারি কল্প ইতিহাস তো রয়েইছে, রয়েছে স্বাভাবিক ভাবেই কিছু কাল্পনিক চরিত্র। আর সবচেয়ে বড় কথা হল মূল চরিত্র, যিনি আবার উপন্যাসের কথকঠাকুর সেই গালিব কন্যা জোহরাই এক কাল্পনিক চরিত্র। জোহরাকে নিয়ে তাই কৌতূহলটা ছিলই। তবে আশাবাদী ছিলাম। কারণ লেখক বেবি সাউ, বিভিন্ন পুরস্কারের সাথে যিনি কৃত্তিবাস সম্মানেও সম্মানিত।
“এক দিন আমিই লিখে রাখব গালিবের ঘরের সেই সত্য, যা কেউ লেখে না- শুধু শের নয়, সংসারের ভাঙা চিত্রটাও। আমি জানি ইতিহাস কবিকে স্মরণ করে, কিন্তু তাঁর স্ত্রীর কথা ভুলে যায়। মহাকাল আসলে নিষ্ঠুর! অওরতদের ব্যথা, বেদনা কিছুই বোঝে না! ” — জোহরার নির্মাণ কেন, এই কটি’ লাইনেই অত্যন্ত মুন্সিয়ানায় পাঠককে জানিয়ে দিয়েছেন লেখক। এই জোহরা চরিত্রের কথকতার যাদুতেই গালিবের অন্দরমহল, বাহির মহল এবং গালিব পত্নী উমরাও বেগমের সুখ দুঃখ লড়াই প্রেম মমতা… ‘র সাথে একটা ভালো ট্যুর হয় পাঠকের।
গালিব কে, কী তার বংশ পরিচয়, কেমন’ই বা ছিল তার জীবন যাপন, কাব্যচর্চা — এসব কিছুর ঐতিহাসিক তথ্যকে সামনে রেখে উমরাওয়ের জীবন সংগ্রামকেই পাঠকের সামনে নিয়ে আসা হয়ত লেখকের উদ্দেশ্য ছিল, তবে প্রদীপকে বাদ দিয়ে তো আর প্রদীপের নীচের আলো-আধারের কথা বলা যায় না, তাই উপন্যাসে গালিবের অনিবার্য উপস্থিতি স্বচ্ছন্দ, সান্দ্র।
গবেষণার সুতোয় কল্পনার কুসুমে বোনা ‘ গালিবের মেয়ে ‘ চিরাচরিত জীবনী মূলক উপন্যাসের থেকে একটু আলাদা। কারণ মূল চরিত্র তথা কথক ঠাকুর জোহরা যেমন কাল্পনিক, তেমনি যার কথা বিশেষ ভাবে কথক ঠাকুর বলছেন সেই উমরাও বেগম কাল্পনিক না হলেও ইতিহাসে তার সম্বন্ধে বিশেষ কিছুই নেই। বেবি আসলে এই দুটো চরিত্রেরই ঈশ্বর।
” আল্লাহ আমাদের রিজিকের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু ইবাদতের জন্য জোর করেননি। তাঁর আল্লাহ মনের মানুষ। আল্লাহ তাঁর কাছে শুধু কেবল বিচারক নন,দয়াময় অভিভাবক। “
” আব্বাজান তাঁর গজলে, শেরে এক মহান আত্মার কথা বলেন, যিনি আল্লাহর মতো। কিন্তু তিনি কখনও রোজা রাখেন না। নমাজ পড়েন না। “
— বেবির কলমে এভাবেই গালিব যিনি একজন কবি, যার রস বোধের সাথে রয়েছে একটি যুক্তিবাদী মন, যিনি জীবনের চরম উতার-চড়াও-তেও তার মনের এই সৌন্দর্যকে হারিয়ে ফেলেন না, পাঠকের দরবারে হাজির হন এই উপন্যাসে। মদ্যপান,জুয়া খেলা, পরকীয়া, দায়িত্বজ্ঞান হীন স্বামী ও পিতা, ঋণের ভারে ন্যুব্জ — গালিবের চরিত্রের এই মন্দগুলোর সাথে তাঁর দার্শনিকতা, তার কবি-মন, এই সবকটি শেড বেবি বড় যত্ন করে এঁকেছেন মহান শায়েরকে একটুও ছোট না করে —
” বেটি, সুখ যদি শুধু নিশ্চিত আনন্দ হয়, তবে তাতে কোন আনন্দ জন্মায় না। কবিতা জন্মায় প্রতীক্ষায়, অসম্পূর্ণতায়, ব্যথার ভিতরে মিলনের খানিক ঝলকে। “
” বেটি, এই সমাজে অন্যায় এড়িয়ে চলা যায় না। কিন্তু তবুও যারা কবি, তাঁরা নিজের কলম ধরে রাখেন।… মাথা নত করেন না। গোলামি করেন না। বেটি, অর্থ বা পদবি সবই অস্থায়ী। কিন্তু স্বীকৃতি পেতে হয় নিজের চেষ্টায়। সেই শক্তি কোনও দরবার, কোনও সাম্রাজ্য দেয় না! নিজেকে অর্জন করতে হয়। “
মাত্র দশ বছর বয়সে উমরাও গালিবের সাথে নিকাহ্ করে তার ঘরনি হয়ে আসেন। উমরাও ছিলেন নবাব বংশের মেয়ে। গালিবও তেমনি। কিন্তু ভাগ্যের এমনি পরিহাস রাজনীতির ঘোরপ্যাঁচে গালিবের রাজআনুকূল্যের পেনশন বন্ধ হয়ে যায়। নানা রকম চেষ্টা করেও তা উদ্ধার করতে পারেননি গালিব। উমরাও সারাটা জীবনই কাটিয়েছেন অভাবে অনটনে। সাতটি সন্তানের মৃত্যু শোক সহ যাবতীয় অসহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাপিত উমরাও বেগমের মানবী-চরিত্রটি বেবির কলমে খুবই জীবন্ত। এছাড়া গালিবের বোন, বোনের ছেলে আরিফ এই চরিত্রগুলোও যথাযথ। হালকা বাতাসের মত মিহি ও মন ভালো করা জোহরা-আরিফের প্রেম পাঠকের মন ছুঁয়ে যাবে, আবার মৃত্যু পরোয়ানায় বিচ্ছেদে মন ভারীও করবে। তবে আরিফ-জোহরার পর্বটি আরও বিস্তৃত হতে পারত, উপন্যাসে আরও একটু হাওয়া চলাচল হত। তাদের সন্তানদের অপত্য উপস্থিতির প্রয়োজনীয়তাও পাঠক হিসেবে উপলব্ধি করেছি। হয়ত পুজো সংখ্যার সীমিত পরিসরে তা হয়নি, বই আকারে বের হলে আরিফ-জোহরার প্রেম ও তাদের সন্তানদের পাঠক আরও বেশি করে পাবেন — এটা আশা রাখি।
” প্রত্যক্ষ ঐতিহাসিক উপন্যাস লেখার প্রচলিত ছক থেকে বেরিয়ে আসার ” বেবি সাউয়ের এই প্রয়াস অনেকটাই সফল। প্রথাগত সাহিত্য সৃষ্টির নিজস্ব ব্যাকরণ রয়েছে। তবে সময়ে সময়ে তা ভাঙাও হয়েছে। বেবিও এর ব্যত্যয় করেননি। জোনাকির মত আঁধার -আলো মাখা উমরাওকে পাঠকের কাছে নিয়ে আসার তাঁর এই প্রয়াস পাঠকপ্রিয় হবে, এই শুভেচ্ছা রইল।
—–
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
demon slauer rule 34 lena the plug leak amateurtrheesome.com cumming in milfs mouth mujer haciendo el amor a un hombre, belle delphine of leaked emma watson in porn xxxamat.com big booty in public hidden cam gay sex, sit on face porn g a y f o r i t forcedpornanal.com please screw my wife female celebrity sex tapes