
ভাষার সঙ্গে / তন্ময় ভট্টাচার্য
যেরকম মতিগতি, জীবন স্বচ্ছল হওয়া অসম্ভব প্রায়
দিন-আনি-দিন-খাই করে কাটবে সারাটা জীবন
কিছু বললে লজ্জা পাবে, তেড়েফুঁড়ে উঠবে কটা দিন
তারপর যে-কে-সেই, নিয়তিকে দোষ দেওয়া, স্বভাবে অলস
জেনেও যে-নারী তাকে ভালোবাসল, বাড়ির অমতে
বিয়ে করতে ভাবল না দুবার
আমি তারই মতো, বাংলা, মুখরা হয়েছি আপাতত

