
সময় যশোধরা রায়চৌধুরী
ট্রেইলার শেষ হয়ে মূল ছবি শুরু
এই ত ক’ মিনিট হল অ্যাকশন ড্রামার
সব রক্ত ঝরে গেছে ভাবলে নাকি , গুরু?
সব নাটক শেষ হল বুঝি?
পড়ে রইল কন্ডুয়ন পরচর্চা, প্রলাপ সম্বাদ
লম্বা চওড়া আত্মকথা বিতন্ডা বিবাদ
ত্রিশসেক ভিডিওটি দেখে বুক করে দুরুদুরু!
গুটি গুটি পায়ে আসে আমার ঘরের দোরে ওরা
জগমগ করে আসে লাঠি হাতে আমার ঘরের দোরে ওরা
দ্রুতগামী যানে আসে গালিগালৌজের ফৌজ, জল্লাদি হাত
চপার চাপাতি নিয়ে আমার ঘরের দোরে ওরা
কেউ ত থাকেনা আর ডাক দেবার। সমস্ত দেওয়াল এত পুরু।

