
রবীন্দ্রনাথের গানগুলি / চৈতালী চট্টোপাধ্যায়
”সর্বনাশের আশায় “…
সর্বনাশ শব্দটা,কী বিপুল,ভাসায়!
“আঁখির আগে”…
দাঁড়াই না।চেয়ে চেয়ে দেখি, ছেঁড়া ফাটা স্যান্ডেল-পরা পা আমার,লক্ষ্মীর পা হয়ে জাগে!
“প্রেম দিলে না প্রাণে”
শুধু ছদ্মবেশ দিলে। চোখ তাই জলে ভরে যায়, অকারণে!
“আনন্দময় ভুবন”
বাইরে, ভিতরে কোনোখানে নেই! আছে, বীভৎস ঝুলকালিমাখা স্বপ্ন!
“গাহিতে বোলো না”
কে গাইবে? ঠোঁটে কোল্ড ক্রিমের মতন চটচটে রক্ত লেগে আছে!ছোট থেকে মার খাচ্ছে!মার খাচ্ছে! আর,অবমাননা।
এটাই সমস্যা। গানগুলি সাধক প্রেমিক ও পাগলকে ধরবে!
বোমারু বিমান হয়ে আছড়ে পড়বে না কখনও

