
পার্বতী রায়-এর কবিতা
বিচার চাই
একটা ভালোবাসা ফুরিয়ে গেল,
একটা বাদামখেত,
আর কিছু আলোচনা।
একটা দিন শেষ হয়ে গেল,
একটি আদালত—
বিচার চাই ,বলল না কেউ!
নবজাতক
দিন ফুরিয়ে আসে,
নবজাতকের মতো লিখে রাখি গান,
কিছু অবাধ্য কল্পনা।
বাঁশি নেই,
পুঁই মাচা নেই,
ভিন্ন জীবন।
শ্রম নেই,
সমাধি নেই।

