
আঁশটে পুকুর/ তন্ময় কবিরাজ
আজ পুকুরের জলে আঁশটে গন্ধ
ব্যাঙাচির মিছিলে হানা দিল ঢোড়া সাপ
শুধু শিল্পের অজুহাতে ভাসছে রক্ত
আর কুনো ব্যাঙের আস্ত একটা সুখ,
কিলবিলে লার্ভা জলে সুড়সুড়ি দিল
চাতকের মত মাছরাঙাও ভুল করে,
জলফড়িংয়ের দল আলপনা দিল এঁকে।
ছায়া রেখা আর নেই
মাছ খেলা করে জেলে নেই পাড়ে ।

