
উৎসর্গ /শ্রাবণী গুপ্ত
বলেছিলে—
তোমার মায়ের মতো রন্ধনশিল্পী আমি নই
তবু
জলের বিরহ থেকে তুলে আনি সজীব
কলমিলতা শাক,
না-ফেলা-লাউয়ের-খোসা,
হলুদ নিটোল কুমড়ো-ফুল…
অনন্ত প্রণয় দিয়ে এইসব, এইসব
রাঁধি
বলো তুমি—
গ্রহণ করবে না!

বলেছিলে—
তোমার মায়ের মতো রন্ধনশিল্পী আমি নই
তবু
জলের বিরহ থেকে তুলে আনি সজীব
কলমিলতা শাক,
না-ফেলা-লাউয়ের-খোসা,
হলুদ নিটোল কুমড়ো-ফুল…
অনন্ত প্রণয় দিয়ে এইসব, এইসব
রাঁধি
বলো তুমি—
গ্রহণ করবে না!