তোরঙ্গ স্বর   / অরণ্যা সরকার

তোরঙ্গ স্বর   / অরণ্যা সরকার

 

বসন্ত আনতে গেছে যে  গন্ধ,

পাখি আনতে আনতে 

ফুরিয়েও ফুরোলো না যে সাধক বিভ্রম,

‘অগম’ বলি তাদের। ব্যথাপ্রদেশ বলি।  

বলি থাকো, কথা হবে, দেখা হবে

উঠোনে চাটাই বিছিয়ে অপেক্ষা

তুলসিঝোপ থেকে উঁকি দেয় জীবাণুনাশক

অপেক্ষা তাদেরও।

ওই যে পেঁপেগাছ পেঁপেগাছ আলো,

পাখি খাওয়া পেয়ারা, সামান্যর রাতবিরেত

তাদের কথা বলে চিলেকোঠার কিন্নর।

বসন্ত, পাখি, তুলসি, চাটাই, ব্যথা

খুলে খুলে পড়ে ফেলে তৃতীয় চোখ।

সংলাপে থিকথিকে পিঁপড়ে   

অপেক্ষা ফুরোয়, তৈরি হয় নুন মধু, তুমূল।

অধরা যা থাকে বিপ্লবে লেখা হয়।

বলা হয়, দেখা হয়, আঁকা হয় ভ্রমণ ব্যাকরণ।

অ-এর অজগর বড় হতে থাকে। 

শুধু না বলাটুকু গুছিয়ে রাখে সেই ছোট্ট তোরঙ্গ স্বর 

আবাল্য জেনেছি যাকে বাংলাভাষা নামে।

সে আমার ভাতগন্ধে স্নান,

সাহসের বাটিতে দুধের লাবণ্য

অনটনে জলমুড়ি…  

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
demon slauer rule 34 lena the plug leak amateurtrheesome.com cumming in milfs mouth mujer haciendo el amor a un hombre, belle delphine of leaked emma watson in porn xxxamat.com big booty in public hidden cam gay sex, sit on face porn g a y f o r i t forcedpornanal.com please screw my wife female celebrity sex tapes