
জানি না কীভাবে বলব/ তৃণা চক্রবর্তী
জানি না কীভাবে বলব
জানিনা কীভাবে বললে কথাগুলো ভেসে থাকবে হাওয়ায়
সকলের নজর এড়িয়ে একদিন পৌঁছে যাবে সঠিক জায়গায়
সেকথা সহজ নয়, মাথা নিচু, কিছুটা অভিমানী
আমি জানি না ঠিক কীভাবে বলে এইসব কথা
জলের ভিতর দিয়ে বয়ে গিয়ে অতি পরিস্রুত
নরম সোনালি আলোর সুতোয় বুনে চলা
যেন সূর্যাস্তের মধ্যে দাঁড়িয়ে বলা শেষ কথা
জানি না কীভাবে বলব
জানি না কীভাবে বললে কথাগুলো পৌঁছে যাবে ঠিক তোমার কাছে

